রোগের বিস্তারিত বিবরণ ও কারণ (Overview & Pathophysiology)
রোগের উৎস, ঝুঁকি ও জটিলতার ক্লিনিকাল পর্যালোচনাউচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন (Hypertension) হলো এমন একটি অবস্থা যেখানে রক্তনালীর ভেতর দিয়ে রক্ত চলাচলের সময় রক্তনালীর দেয়ালে স্বাভাবিকের চেয়ে বেশি চাপ সৃষ্টি হয়। চিকিৎসাবিজ্ঞানে সাধারণত রক্তচাপ ১৪০/৯০ মিলিমিটার মার্কারি বা তার বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলা হয়।
উচ্চ রক্তচাপের সবচেয়ে বিপজ্জনক দিক হলো, অধিকাংশ মানুষের ক্ষেত্রে এর কোনো প্রাথমিক লক্ষণ থাকে না। অনেকেই মনে করেন মাথা ব্যথা বা ঘাড় না ঘুরলেই প্রেশার স্বাভাবিক আছে, যা একটি মারাত্মক ভুল ধারণা। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের ফলে হঠাৎ ব্রেন স্ট্রোক হয়ে শরীরের একপাশ প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে এবং কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।
ডা. হানিফ আহমেদ তৌহিদ প্রতিটি রোগীর সার্বিক স্বাস্থ্য পরীক্ষা করে উপযুক্ত ওষুধ নির্বাচন করেন। নিয়মিত ওষুধ সেবন, খাবারে কাঁচা লবণের ব্যবহার পুরোপুরি বর্জন করা, ওজন নিয়ন্ত্রণে রাখা এবং রক্তচাপ নিরাপদ মাত্রায় (১৩০/৮০ এর নিচে) রাখার মাধ্যমে দীর্ঘমেয়াদী সুস্থতা নিশ্চিত করেন।
প্রধান উপসর্গ ও লক্ষণসমূহ (Common Symptoms & Identifiers)
যেসব শারীরিক উপসর্গ দেখা দিলে সতর্ক হতে হবেসকালে ঘুম থেকে ওঠার পর মাথার পেছনের অংশে বা ঘাড়ে ভারী ভাব
মাথা ঘোরা, বুক ধড়ফড় করা বা অস্থির লাগা
হাঁটাহাঁটি বা পরিশ্রমে বুকে চাপ অনুভব করা
প্রেশার খুব বেড়ে গেলে নাক দিয়ে রক্ত পড়া বা চোখে ঝাপসা দেখা
অতিরিক্ত মানসিক চাপ ও মেজাজ খিটখিটে হওয়া
ডা. হানিফের বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি (Clinical Protocols)
আধুনিক গাইডলাইন অনুযায়ী লক্ষ্যভিত্তিক চিকিৎসা সেবারোগীর বয়স ও কিডনির অবস্থা অনুযায়ী মানানসই প্রেশারের ওষুধ প্রদান
বাড়িতে নিয়মিত রক্তচাপ মেপে ডায়েরিতে রেকর্ড রাখার নির্দেশনা
হার্টের ইসিজি, ইকো এবং কিডনির কার্যক্ষমতা পরীক্ষা
খাবারে বাড়তি কাঁচা লবণ ও অতিরিক্ত তেল-চর্বি বর্জনের পরামর্শ
প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা ও মানসিক চাপ কমানোর পরামর্শ
